হোম > রাজধানী > ট্রাফিক

পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়কে গাড়ি চলবে না

আমার দেশ অনলাইন

রাজধানী ঢাকায় বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এদিন রাজধানীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে। এ জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ‘১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশ এলাকাগুলোতে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে।

বন্ধ থাকবে যেসব পয়েন্ট

ডিএমপি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলোতে ডাইভারশন চলবে:

* বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।

* সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।

* হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।

* ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।

* নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা

উৎসবের দিন যানজট এড়াতে ডিএমপি কয়েকটি বিকল্প পথের কথা জানিয়েছে:

মিরপুর-ফার্মগেট অভিমুখী: এই পথের ভারী যানবাহনগুলো বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। তবে হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যেতে পারবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী: শাহবাগমুখী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

সায়েন্সল্যাব অভিমুখী: শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান

১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

২. মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।

৩. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।

৪. আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।

নগরবাসীকে এই ট্রাফিক নির্দেশনা মেনে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সিদ্ধান্তহীনতায় নতুন সাবমেরিন ক্যাবল, সংকটের মুখে দেশের ইন্টারনেট খাত

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিকিৎসা সরঞ্জাম ফেলে কোটি কোটি টাকা চুরি করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

ডামের ডিআইসির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

এক কোটি তরুণকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড