হোম > কর্পোরেট

ইপিবিতে করাচি চেম্বারের প্রতিনিধি দলের মতবিনিময়

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। ছবি: আমার দেশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে পাকিস্তানের করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রাজার নেতৃত্বে ১৫ সদস্যের একটি ট্রেড ডেলিগেশন এ সভায় অংশ নেয়।

সভায় সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। উভয় পক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাকিস্তান প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে করাচিতে অনুষ্ঠিতব্য ‘মাই করাচি শো’-তে বাংলাদেশের অংশগ্রহণ, ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা হ্রাস, জয়েন্ট ইকোনোমিক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এসএটিপিএ কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাব্য প্রতিবন্ধকতা সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিনিধি দলের পারস্পরিক সফর বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

ইপিবির পক্ষ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মোহাম্মদ হাসান আরিফ বলেন, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন ডলারের নিচে রয়েছে, যা সম্ভাবনার তুলনায় খুবই কম। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা জরুরি।

তিনি আরও জানান, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিরাপদ ও সহায়ক এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য কোনো উল্লেখযোগ্য বাধা নেই। বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় বাংলাদেশ থেকে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য আমদানির জন্য পাকিস্তানকে আহ্বান জানানো হয়। পাশাপাশি কৃষি, কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং এবং বস্ত্র খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করা হয়।

এই বৈঠককে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এআরবি

ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া

পরমাণু শক্তি কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব, সম্পাদক কিবরিয়া

ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে স্কয়ার গ্রুপের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ, সহযোগিতা কামনা

গাকৃবিতে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ফায়ারফাইটার্স ডে: স্বচ্ছ ও সেবামুখী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা

বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাইসাইকেল