হোম > করপোরেট

ঋণ আদায়ে রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের মাইলফলক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয় শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে শাখাটি খেলাপি ঋণ হতে আদায় করেছে ৪ হাজার কোটি টাকা; এর মধ্যে নগদে ৪৫০ কোটি টাকা এবং অবলোবনকৃত ঋণ হতে আদায় করেছে ৯ কোটি টাকা। এ উল্লেখযোগ্য অর্জন ব্যাংকের স্থানীয় কার্যালয়ের আদায় কার্যক্রমে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার দিলকুশাস্থ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এ সাফল্য উদযাপনে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার এবং আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাজাহান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ, স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আদায় বিভাগের প্রধান এন.এম আলী ইমামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ এই সাফল্য রূপালী ব্যাংকের আর্থিক শৃঙ্খলা সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল