হোম > কর্পোরেট

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমার দেশ ডেস্ক

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হুসাইন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য ড. এম কামাল উদ্দিন জসিম এবং ব্যাংকটির কোম্পানি সচিব ও ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন, এজিএম কবির উদ্দীন ও আব্দুর রহীম, শিক্ষা বিভাগের ইনচার্জ নুরুন্নবী চৌধুরী, স্কুলের সমন্বয়ক ড. খন্দকার উম্মুল খাইরুন ফাতিমা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হুসাইন বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক সাফল্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও সুপ্ত প্রতিভা উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে।

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকার অপরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

সিজন ৫ নিয়ে ফিরছে ‘কনকা সেরা পরিবার’

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

স্বপ্নে মাসের বাজারে মুন্সিয়ানা

ফায়ার সার্ভিসের আবাসন সংকট মেটাতে মিরপুরে ১২ তলা ভবনের নির্মাণকাজ শুরু

বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশীয় তালিকায় ৪ নম্বরে আইআইইউসি