হোম > কর্পোরেট

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

আমার দেশ অনলাইন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ৬ষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী, এনপিপি, এনডিসি, পিএসসি। হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি আনুষ্ঠানিকভাবে তার কাছে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করলেন।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০২৫ সালের ৬ মে থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর দীর্ঘ নৌ-অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা তাঁকে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ফিচার চালু

প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম—লিয়াকত আলী

বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ শাহরিয়ার নাফিজের

কসমেটিকস খাতে সেরার স্বীকৃতি পেল রিমার্ক

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি প্রিমিয়ার ব্যাংকের

বাংলাদেশে তৈরি কসমেটিকসে আগ্রহ, রিমার্কের প্যাভিলিয়নে ঢল

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি