হোম > কর্পোরেট

২০২৬ সালের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২% প্রবৃদ্ধি

আমার দেশ অনলাইন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক সিটি ব্যাংক পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (৩১ মার্চ ২০২৬ পর্যন্ত) গত বছরের একই প্রান্তিকের নিট মুনাফা থেকে ১৬২% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।

ব্যাংকের কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৪১ কোটি টাকা, যেখানে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে এটা ছিল ৯২ কোটি টাকা। একই সঙ্গে শেয়ারপ্রতি আয় বেড়ে ০.৬ টাকা থেকে ১.৬ টাকায় উন্নীত হয়েছে।

তবে ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এ প্রসঙ্গে তার সতর্ক মন্তব্যে বলেন, এত বড়ো মুনাফা বৃদ্ধিতে আমি যতটা খুশি, ততটাই অখুশি ক্রেডিট গ্রোথ বা ঋণের প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকে একদম কমে যাওয়ায়। আমাদের সেক্টরের ক্রেডিট গ্রোথ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তা রীতিমতো দুশ্চিন্তার বিষয়।

প্রথম প্রান্তিকের এই শক্তিশালী পারফরম্যান্সের পেছনে মূলত এ ব্যাংকের কোর ব্যাংকিং আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ভূমিকা রেখেছে। ঋণ থেকে সুদ আয় ১৪% বৃদ্ধি পেয়ে ১,১৪৩ কোটি টাকা থেকে ১,৩০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।

বিনিয়োগ আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৬০৩ কোটি টাকা থেকে ১,০১৪ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট অপারেটিং আয়ের ৩২%। একই সময়ে বৈদেশিক মুদ্রা বিনিময় আয়, কার্ড-সংক্রান্ত ফি এবং ট্রেড কমিশন বৃদ্ধির ফলে ফি ও কমিশন আয় ২৭% বেড়েছে।

প্রথম প্রান্তিকে এ ব্যাংকের মোট আয় ৩৮% বেড়ে ১,৩৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। কিন্তু ব্যয় নিয়ন্ত্রিত ছিল ৫৯৫ কোটি টাকায়। এর ফলে কস্ট-টু-ইনকাম রেশিওতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই অনুপাত আগের বছরের একই সময়ের ৫২% থেকে কমে ৪৪%-এ নেমে এসেছে।

ব্যাংকের অপারেটিং মুনাফা গত বছরের তুলনায় ৬১% বৃদ্ধি পেয়ে ৭৪৩ কোটি টাকায় উন্নীত হয়েছে, যেখানে গত বছর একই সময়ে এই মুনাফা ছিল ৪৬১ কোটি টাকা।

এছাড়াও সম্পদের গুণগত মানে উন্নতির ঘটায় প্রভিশনিংয়ের প্রয়োজনীয়তা কিছুটা কমেছে, যার ফলে নিট মুনাফা বৃদ্ধিতে এই রেকর্ড অর্জন করা সম্ভবপর হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক

টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

সরকার ও এনজিওর যৌথ উদ্যোগেই নিশ্চিত হবে সাশ্রয়ী চোখের চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী