হোম > কর্পোরেট

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী পর্ষদ

আমার দেশ অনলাইন

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি ক্লাব প্রাঙ্গণ, পূর্বাচলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসি, সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কার্যনির্বাহী পর্ষদ ২০২৫ এবং ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো: রেজাউল ইসলাম, সম্মানিত অতিথি আব্দুল হাই সরকার, ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস এবং ডিরেক্টর (অ্যাডমিন) তাহমিনা রহমান অনু।

নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার কায়জার সোহেল আহমেদ (অব.)। পরবর্তীতে ক্যাডেট কলেজ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস।

এই অনুষ্ঠানে প্রায় ১,৬০০ জন সদস্য ও তাঁদের স্পাউস উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা ব্যাংক পিএলসি।

ইসলামী ব্যাংক-ডিএনসিসির মধ্যে চুক্তি

পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত

রপ্তানি সক্ষমতা ও প্রতিযোগিতা বাড়াতে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ’নির্বাচনি ইশতেহারে শিক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

ছাত্রকল্যাণ ট্রাস্টের ‘নির্বাচনী ইশতেহারে শিক্ষা’ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সমতা ও সমৃদ্ধির বার্তা নিয়ে আরএফএল পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত