হোম > করপোরেট

সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে ইউসিবির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

আমার দেশ অনলাইন

সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ঢাকার সাভারে শুরু হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক মাসব্যাপী এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপি) এর আওতায় কর্মসূচিতে সহযোগিতা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কর্মসূচিটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মোহাম্মদ রীদওয়ানুল হক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী এবং ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল