হোম > কর্পোরেট

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

আমার দেশ অনলাইন

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চারজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা। ২ মার্চ, সোমবার বিকেল ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বলেন, ‘অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের আন্তরিক উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে এবং মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতায় কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই এই পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য আমরা আনন্দিত।’ স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মহোদয় পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘পদোন্নতি শুধু মর্যাদা ও র‌্যাংক বাড়ায় না, এর মাধ্যমে দায়িত্বও বাড়ায়। আমি আশা করি, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।’ তিনি উপস্থিত পরিচালক ও উপপরিচালকদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; উপপরিচালকগণ, সহকারী পরিচালকগণসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি