হোম > কর্পোরেট

বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

বাটা গ্রুপের গ্লোবাল সিইও, পানোস মাইটারোস তার প্রথম বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। এ সময় তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকরী আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্প খাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন। তিনি বাটার অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা করার কথা জানান।

বাটার গ্লোবাল সিইও, প্যানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা, ফুটওয়্যার শিল্পের বিকাশ এবং এইখাতে বাটার ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি, তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় বাটার সামাজিক উদ্যোগও গুরুত্ব পায়। বিশেষ করে ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’-এর মাধ্যমে শিশুদের জন্য গৃহীত কার্যক্রম এবং দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ-এর অর্থ পরিচালক, ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক, মালিক মেহেদী কবির।

বাটা বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠানটি দেশের মানুষের জন্য বিশ্বমানের কমফোর্ট প্রযুক্তি, ইনোভেটিভ ও সাশ্রয়ী পণ্যসামগ্রী নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর সময়, সহযোগিতা ও উৎসাহের জন্য বাটা কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশনে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে

ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইউনিলিভারের উদ্যোগে করপোরেট সেশন