হোম > করপোরেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় স্থাপিত পূবালী ব্যাংক পিএলসির ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুথ উদ্বোধন করেন।

অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথ স্থাপিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আরও দ্রুত, সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্প্রসারণ এখন সময়ের দাবি| বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের সেবামূলক উদ্যোগ শিক্ষাঙ্গনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন|

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল