হোম > করপোরেট

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

আমার দেশ অনলাইন

বাংলাদেশের ১ নাম্বার বেভারেজ ব্র্যান্ড মোজো আবারও ভোক্তাদের জন্য নিয়ে এলো বেভারেজ ইন্ডাস্ট্রির সবচেয়ে চমকপ্রদ ক্যাম্পেইন মোজো বিরাট CARবার। এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, স্মার্ট টিভি, আইফোনসহ লাখ লাখ আকর্ষণীয় উপহার।

তারুণ্যের লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মোজো নতুনত্ব ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ভোক্তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতেই এবার আয়োজন করা হয়েছে ‘মোজো বিরাট CARবার।

ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। মোজো বা ক্লেমনের ১ লিটার কিংবা ২ লিটার বোতল কিনে বোতলের লেবেলে থাকা QR কোড স্ক্যান করলে ভোক্তারা সরাসরি offer.mojo-drink.com মাইক্রোসাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা দিয়ে বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে প্রতিটি মোজো ও ক্লেমন ১ লিটারের সঙ্গে থাকছে ক্রাঞ্চো চিপস এবং ২ লিটারের সঙ্গে থাকছে চিজ পাফস।

এ প্রসঙ্গে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, মোজো সবসময় তরুণদের ট্রেন্ডি লাইফস্টাইল এবং পরিবর্তনশীল চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন কিছু করার চেষ্টা করে।

আমাদের প্রতিটি ক্যাম্পেইনে ভোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মোজো ভোক্তাদের জীবনের একটি আপন ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই ভালোবাসা ও আস্থা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা নিয়মিত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি এবং ভবিষ্যতেও তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের যাত্রায় পাশে থাকতে চাই।

এমই

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল