হোম > কর্পোরেট

প্রিমিটেক ওয়াটার পাম্পের ব্র্যান্ড মডেল হলেন ইরফান সাজ্জাদ

আমার দেশ অনলাইন

দেশের শীর্ষস্থানীয় ওয়াটার পাম্প ব্র্যান্ড প্রিমিটেক-এর বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রিমিটেক গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ বলেন, “প্রিমিটেক ওয়াটার পাম্পের আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়িত্ব এবং গুণগত মান আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, দেশের প্রতিটি ঘরে নিশ্চিন্তে অফুরন্ত পানি সরবরাহ নিশ্চিত করতে প্রিমিটেক ওয়াটার পাম্প অনন্য ভূমিকা রাখবে। এমন একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানে প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, “পণ্যের সেরা কোয়ালিটি নিশ্চিত করার পর আমাদের মূল লক্ষ্য ছিল এই আস্থার বার্তাটি মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া। আর সেই কাজের জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।”

প্রিমিটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এ কাইয়ুম বলেন, “ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় অভিনেতাকে প্রিমিটেক ওয়াটার পাম্পের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রিমিটেক সবসময়ই গ্রাহকদের কাছে সেরা প্রযুক্তি ও সর্বোচ্চ নির্ভরতা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রিমিটেক কর্তৃপক্ষ জানায়, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি তাদের ওয়াটার পাম্প কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য বাজারে পরিচিত। বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের পাম্পও রয়েছে প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি এসব পাম্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পানি সরবরাহের সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিটেক গ্রুপের ডিরেক্টর দেলোয়ার হোসেন মজুমদার মাশুক, চিফ অপারেটিং অফিসার মো. নাজিবুজ্জামান, হেড অব মার্কেটিং সানজিদ ইব্রাহিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেক্সিকোতে উচ্চশিক্ষার আন্তর্জাতিক প্যানেলে ড. মো. সবুর খান

খুলনার উপকূলে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করল বিআইএফএফএল

এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ডিএস পুলে কোটা বাতিলের দাবি সিভিল সার্ভিসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের

এমসিজে ক্লাবের প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পরিবেশবান্ধব গ্রিন আইসিইউ

এলজিইডি-ক্রিলিকের ডকুমেন্টারি স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিটের কর্মশালা

রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর