হোম > কর্পোরেট

বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করলো শ্রীলঙ্কা

আমার দেশ অনলাইন

বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে সম্পর্ক আরও জোরদার করলো শ্রীলঙ্কা। এ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষে ‘বিটুবি রোডশো এবং নেটওয়ার্কিং ইভেন্ট’ সফলভাবে শেষ করেছে শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরো। দুই দেশের পর্যটন খাতের অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন। সোমবার রাজধানীর একটি অভিযান হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুজহাত ইয়াসমিন বলেন, দুই দেশের এই অংশীদারত্ব টেকসই পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি জানান, শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা বাংলাদেশি পর্যটকদের জন্য সবসময়ই আকর্ষণীয়।

শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম শ্রীলঙ্কাকে একটি নিরাপদ ও বৈচিত্র্যময় গন্তব্য হিসেবে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ ট্রাভেল প্যাকেজ ও স্থানীয় অপারেটরদের সঙ্গে যৌথ প্রচারণার কাজ চলছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক ফাওজান ফরিদ জানান, উন্নত বিমান যোগাযোগ এবং প্রতিযোগিতামূলক ভাড়ার মাধ্যমে ভ্রমণ আরও সহজতর করা হয়েছে।

অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি মোহাম্মদ রাফুজ্জামান এবং বোয়াটা সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদসহ অন্যান্য শিল্প নেতারা শ্রীলঙ্কায় আউটবাউন্ড ট্যুরিজম সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন।

ইভেন্টের বিটুবি সেশনে দুই দেশের প্রতিনিধিরা যৌথ ট্যুর প্যাকেজ এবং বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। একটি নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে আয়োজন শেষ হয়।

অনুষ্ঠানে ফিটস এয়ার বাংলাদেশ রিজিয়নের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক খাইরুল বাশারসহ অন্যরা উপস্থিত ছিলেন। গত ৫ এপ্রিল অনুষ্ঠিত মিডিয়া সেশনের ধারাবাহিকতায় এই রোডশো আয়োজন করা হয়। এর মাধ্যমে শ্রীলঙ্কাকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি সাশ্রয়ী ও অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জসিম উদ্দিনের যোগদান

বম্বে সুইটসের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বৈশ্বিক উচ্চশিক্ষার ‘গ্লোবাল হাব’ করতে চাই: গাকৃবি উপাচার্য

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে