হোম > কর্পোরেট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে শনিবার উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ২০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক এবং বিসিক জেলা কার্যালয়, রংপুরের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রকিবুল হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)। এছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন মিফতাহুল জান্নাত রিপা, সহকারী অনুষদ সদস্য এবং মোঃ জুবায়ের ইসলাম, সহকারী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ব্যবসায়িক দক্ষতার বিকাশের মাধ্যমে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আগামী ১৭ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অবদান রাখা।

এমই

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন