হোম > কর্পোরেট

শান্ত-মারিয়ামে এআইয়ের প্রভাব নিয়ে সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

এআইয়ের প্রভাবে কর্মক্ষেত্রে প্রযুক্তি ও মানুষ যেন একরকম মুখোমুখি অবস্থানে। ভয়াবহ এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিনিয়তই পরিবর্তন ঘটছে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে।

অন্যদিকে, বিশ্বের বাজার অর্থনীতি ও কর্মস্থলের চাহিদানুযায়ী দেশে নেই উপযুক্ত শিক্ষা ও দক্ষ কর্মী। এমতাবস্থায় দ্রুত পরিবর্তনশীল শিল্প ও কর্মস্থলের সঙ্গে তাল মিলিয়ে তরুণ গ্র্যাজুয়েটদের প্রস্তুত করা এবং শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় সাধন করা ছাড়া বিকল্প নেই।

এমন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এএমএমটি ডিপার্টমেন্ট এবং এসআইসিআইপি-বিজিএমইএর জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায়।

তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক এবং ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম।

সভায় গেস্ট অব অনারের বক্তব্যে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, বর্তমান যুগের ছোট পরিবারের বাবা-মায়েরা সন্তানদের অতিরিক্ত আদর-আহ্লাদের মধ্যে না রেখে তাদের ঘরের কাজ, বাড়ির সামনের পরিচ্ছন্নতা কিংবা বাবার দৈনন্দিন ই-মেইল দেখা ও অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি গুছিয়ে দেওয়ার মতো কাজে সম্পৃক্ত করাসহ শিল্প ও সংস্কৃতির সংস্পর্শে রেখে তাদের দায়িত্বজ্ঞানসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে এরাই ভবিষ্যৎ দক্ষ পেশাজীবী হবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজিএমইএর পরিচালক এবং রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ বলেন, “বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাজার অর্থনীতি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে একসময় হারিয়ে যাব। এ পরিস্থিতি এড়াতে হলে আমাদের অবিলম্বে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং এএমএমটি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড ফারজানা মিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এম টি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার রিয়াশাদ বিন কবির এবং প্রকল্পের কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।

অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানসমূহের মানবসম্পদ ও অন্যান্য বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ডিবিএল গ্রুপ, এবিএ গ্রুপ, সোনিয়া অ্যান্ড সোয়েটার লিমিটেড, ডিবোনেয়ার ব্যাগ অ্যান্ড লাগেজ লিমিটেড, শিন শিন গ্রুপ, গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাসকো গ্রুপ, এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড, কিউ কালেকশন প্রাইভেট লিমিটেড এবং পিমকি অ্যাপারেলস লিমিটেড।

শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত

ময়মনসিংহে এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান

ইবনে সিনা ট্রাস্ট ও সমবায় অধিদপ্তরের করপোরেট চুক্তি স্বাক্ষর

বাবা দিবসে কমফোর্ট জোনের বাইরের জীবনের গল্প বলল গ্রী এসি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

উত্তরের ২৭, দক্ষিণের ২৯ খাল দখলমুক্তের ঘোষণা প্রতিমন্ত্রীর

বিপিপিএ- এর সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময়

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত