অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তিনি এ পদে যোগ দেন।
এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। একই ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন মেহের সুলতানা। বিএইচবিএফসিতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন রিজিওনাল ও জোনাল ম্যানেজার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।