হোম > কর্পোরেট

মাতারবাড়ীতে সড়ক নির্মাণে ম্যাক্সের ব্যতিক্রমী উদ্যোগ

আমার দেশ অনলাইন

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপকেন্দ্রে রূপ নিয়েছে। এক সময়ের বিচ্ছিন্ন এই পাহাড়ি দ্বীপে এখন উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

এসব বৃহৎ প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে অবকাঠামোগত উন্নয়ন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড’ নির্মাণ। এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরের কার্যক্রমে গতি আসবে, সহজ হবে পণ্য পরিবহন, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। প্রকল্পটির নির্মাণ কাজ যৌথভাবে পরিচালনা করছে জাপানি প্রতিষ্ঠান টোকিউ কন্সট্র্যাকশন লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড কেবল একটি সড়ক নয়, এটি স্থানীয় ও জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই সংযোগ সড়কটি চালু হলে বন্দরের পণ্য পরিবহন সহজতর হবে, যাতায়াতের সময় কমবে এবং স্থানীয় জনগণের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক যাতায়াত ব্যবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার পাশাপাশি কৃষি ও মৎস্যসম্পদের বাজারজাতকরণে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।

ম্যাক্স এই প্রকল্পে জাপানি অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক নির্মাণ স্ট্যান্ডার্ড ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করছে। কেবল অবকাঠামো নির্মাণ নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে একটি দীর্ঘমেয়াদি টেকসই জাতীয় সম্পদ গড়ে তোলাই এই প্রকল্পে ম্যাক্সের মূল অঙ্গীকার।

এরই অংশ হিসেবে তারা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের এক অনন্য নজির স্থাপন করতে চলেছে। তারা এই প্রকল্পে পুরোপুরি সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আবাসন, স্ট্যাকইয়ার্ড এবং নির্মাণ সাইটের বিভিন্ন কাজে দৈনিক প্রায় ৪১৫ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ চাহিদা পূরণ করবে। এর জন্য তারা প্রায় ৪২ একর এলাকা জুড়ে বৃহৎ সৌরবিদ্যুৎ স্থাপনা বাস্তবায়ন করার পরিকল্পনা করছে।

এছাড়া এই প্রকল্পে প্রথাগত লাল ইটের পরিবর্তে অটোক্লেভড এয়ারেটেড কংক্রিট ব্লক ও প্যানেলের ব্যবহার করা হবে, ম্যাক্সক্রিট লিমিটেড সরবরাহ করবে। প্রকল্পের অভ্যন্তরীণ তদারকি এবং লজিস্টিকস সাপোর্টের জন্য পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহন যুক্ত করবে ম্যাক্স।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে হাজার হাজার লিটার ডিজেল খরচ ছাড়াই প্রকল্পটি সম্পন্ন হবে।

আকিজ মটরসের পথিক, টাইটান ও আকিজ লিথিয়াম ব্যাটারী উন্মোচন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

ঢাবির প্রয়াত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার স্মরণসভা

কারখানা স্থাপনের আইনি জটিলতা ও প্রজেক্ট প্রোফাইলের গুরুত্ব

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’

পেশাজীবী ক্যাটাগরিতে অ্যাওয়ারর্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন

‘হুস হু' বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন

মিঠাই এর প্রিয়জন ক্যাম্পেইন শুরু

২০২৬ সালের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২% প্রবৃদ্ধি