হোম > করপোরেট

বিইউএফটিতে হলো টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ন্যাশনাল কালচারাল ফেস্ট

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর কালচারাল ক্লাবের আয়োজনে, আজ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হলো টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬। দিনব্যাপী এই আয়োজনটি তারুণ্যের সৃজনশীলতা, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং ক্যাম্পাস সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো ইন্টার-ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন, যেখানে দেশের বাছাইকরা ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা ও আবৃত্তিসহ ছয়টি বিভাগে মোট ১৮টি পুরস্কার দেয়া হয়। এতে সংগীত বিভাগে চ্যাম্পিয়ন হয় এআইইউবি, নৃত্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, সৃজনশীল লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আবৃত্তিতে এআইইউবি।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উক্ত ক্লাবের আয়োজনে চলে সংগীত, নাটক, কবিতা, সৃজনশীল লেখা, চারুকলা ও হিপ-হপসহ বিভিন্ন পরিবেশনা।ফেস্টের বিশেষ আকর্ষণ ছিলো ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশমব, যা বিইউএফটি’র ফ্যাশন ও সৃজনশীল পরিচয়কে তুলে ধরে। পাশাপাশি দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’ এর লাইভ পারফরম্যান্স।

ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ। স্পন্সর ছিলো সায়র রেস্টুরেন্ট, এসেনসিয়াল বাই সেল ও দোয়েল ওটিটি। এছাড়া পার্টনার ছিলো এমব্রেলা, স্টাইলওয়ে বিডি, ফোকাস ক্যাম, ও প্রমিসেস মেডিকেল লিমিটেড।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল