হোম > কর্পোরেট

প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স খাতে ব্যাংকটির অবদান বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ২ কোটি প্রবাসীর মধ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে এই ব্যাংকটিকে বেছে নিয়েছেন। স্বচ্ছ লেনদেন ব্যবস্থা এবং দ্রুত সময়ে প্রিয়জনের কাছে অর্থ পৌঁছে দেওয়ার নিশ্চয়তার কারণে এই আস্থা তৈরি হয়েছে।

২০২৫ সালে প্রবাসী আয় হিসেবে দেশে এসেছে প্রায় ৩৩ বিলিয়ন ডলার, যা প্রায় ৪ হাজার ২৬ বিলিয়ন টাকার সমপরিমাণ। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ হাজার ২০৪ মিলিয়ন ডলার, যা প্রায় ৭৫৬ বিলিয়ন টাকার সমপরিমাণ।

বর্তমানে ব্যাংকটির ৩ কোটির বেশি গ্রাহকের আমানতের পরিমাণ ১ লাখ ৮৬ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। শরী’আহভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন এ আমানত সংগ্রহে প্রতিফলিত হয়েছে।

দেশের ইসলামী ব্যাংকগুলোর মোট আমানতের প্রায় ৩৯ শতাংশই এককভাবে ধারণ করছে ইসলামী ব্যাংক।

এই বিপুল আমানত ব্যাংকটিকে শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে। আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাংকটি শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে, যা দেশের সরবরাহ শৃঙ্খল সচল রাখতে সহায়তা করছে।

শুধু বৃহৎ শিল্প নয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এসএমই খাতেও ব্যাংকটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাংকটির বিনিয়োগ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। পাশাপাশি পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে। এর ফলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখছে।

আধুনিক প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থাতেও ব্যাংকটি অগ্রণী ভূমিকা পালন করছে। ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ায় লেনদেনের গতি বেড়েছে।

টেকসই প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থাকে এগিয়ে নিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

৩ কোটির বেশি গ্রাহক ও প্রবাসীদের অটুট বিশ্বাসই ব্যাংকটির আগামীর পথচলার প্রধান শক্তি।

আইআইইউসির ২৬৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

নারায়ণগঞ্জে ৪ ড্রেজার ও ২ বাল্কহেডসহ ১৫ দুষ্কৃতিকারী আটক

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ডিএনসিসির ৪৫০ এলইডি বাতি স্থাপন

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন