হোম > কর্পোরেট

আকিজ বশির কেবলস সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা পরিবেশকদের সম্মাননা

আমার দেশ অনলাইন

দেশের শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য ও ব্যবসায়িক অংশীদারত্বের স্বীকৃতি দিতে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজন করেছে আকিজ বশির কেবলস। সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশক, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে পরিবেশকদের বিক্রয় সাফল্যের পাশাপাশি আকিজ বশির কেবলসের ব্যবসা সম্প্রসারণে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে সারাদেশে কোম্পানিটির কার্যক্রম ও বাজার উপস্থিতি আরও বিস্তৃত করতে পরিবেশকদের ভূমিকার প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ওমর ফারুক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশকরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন বলেন, আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন। তাদের সহযোগিতায় বাংলাদেশজুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।”

আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশন) মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমাদের সম্মানিত পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই অর্জন উদযাপনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই পুরস্কার পরিবেশকদের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শক্তিশালী অংশীদারত্ব, পণ্যের মান, গ্রাহকদের আস্থা এবং নতুনত্বই কোম্পানির প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। পরিবেশকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ফলে আকিজ বশির কেবলস দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে সক্ষম হচ্ছে।

আয়োজকরা জানান, ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ শুধু সেরা পরিবেশকদের পুরস্কৃত করার আয়োজন নয়; বরং প্রতিষ্ঠান ও পরিবেশকদের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি উদ্যোগ। এর মাধ্যমে পরিবেশকদের কর্মদক্ষতা ও অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আরও উৎসাহিত করা হচ্ছে।

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের বাজারে ফর্টিফায়েড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী

দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আরই১০০-তে আকিজ বশির গ্রুপ

আইএবি নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পাশে স্বপ্ন, স্বাবলম্বী করতে উপহার দেবে গাভী

‘জীবনবদলের রেসিপি’ থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন ৯

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি