হোম > কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুনঃঅর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এ স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭% সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি এন্ড চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আনোয়ার ফারুক তালুকদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সার্সো’র ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

মার্কেন্টাইল ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

ওয়ালটন হাই-টেকে যুক্ত হচ্ছে ডিজি-টেক

ঢাকায় ২ দিনব্যাপী সার্সো’র ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

ড্যাপ লঙ্ঘন ও খাল দখলের অভিযোগে স্বদেশ প্রোপার্টিজের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

স্মরণে প্রয়াত আব্দুল মোনেম

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়