হোম > কর্পোরেট

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ডিএনসিসি প্রশাসকের

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার মিরপুর ১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রশাসক এ ঘোষণা দেন।

এ সময় প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব।

নগরবাসীকে বাঁচাতে এবং উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ২৯টি খাল জনগণকে সাথে নিয়ে দখলমুক্ত করা হবে।

এ সময় প্রশাসক আরো জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লাখ বৃক্ষরোপণ করবে। এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হলো।

তিনি সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীকে অনুরোধ করেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিচিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এজন্য ছাদের জমে থাকা প্রতিটি পাত্র কিংবা স্থানে জমে থাকা পানি ফেলে ছাদ বাগানকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে।

প্রশাসক নগরবাসীকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন।

কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইনের পুরস্কার বিতরণ

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

উদ্ভাবনের উচ্ছ্বাসে শেষ হলো ডুয়েট সিএসই কার্নিভাল

বুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিবিও হলেন শাহীন হাওলাদার

প্রাইম ব্যাংকের সঙ্গে রায়ো বিল্ড ডেভলপমেন্টের চুক্তি স্বাক্ষর

মেগা সিটি গুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

রূপালী ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন

সর্বজনীন পেনশন স্কিমে ২০৩০ সালের মধ্যে ৪ কোটি মানুষকে আনার লক্ষ্য