হোম > কর্পোরেট

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হলেন আবু সাঈদ

আমার দেশ অনলাইন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ. এইচ. এম. আবু সাঈদ। এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. মতিয়র রহমান আকন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও বিশিষ্ট ভূরাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবনিযুক্ত রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তারা নবনিযুক্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে রোববার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে এ. এইচ. এম. আবু সাঈদের হাতে নিয়োগপত্র তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে যোগদানের আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ ১৪ বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও তিনি দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

এনসিসির নারী কর্মীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০তম বার্ষিক সাধারণ সভা

মাতারবাড়ীতে সড়ক নির্মাণে ম্যাক্সের ব্যতিক্রমী উদ্যোগ

আকিজ মটরসের পথিক, টাইটান ও আকিজ লিথিয়াম ব্যাটারী উন্মোচন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

ঢাবির প্রয়াত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার স্মরণসভা

কারখানা স্থাপনের আইনি জটিলতা ও প্রজেক্ট প্রোফাইলের গুরুত্ব

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’

পেশাজীবী ক্যাটাগরিতে অ্যাওয়ারর্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন