হোম > করপোরেট

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন’

আমার দেশ অনলাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এ সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ (English Language Education in a Fractured World: Posthumanist Perspectives and Practices) শীর্ষক সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

২০ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান।

সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন খ্যাতিমান শিক্ষাবিদ। তাঁরা হলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনে বিভিন্ন ধরনের একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কিনোট সেশন, প্লেনারি সেশন, ফিচার্ড সেশন, প্যারালাল পেপার প্রেজেন্টেশন, কর্মশালা (ওয়ার্কশপ), কলোকিয়াম, প্যানেল আলোচনা এবং শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন।

সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষকরা বৈশ্বিক পরিবর্তন ও সমসাময়িক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে নিজেদের গবেষণা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো

দক্ষিণ এশিয়ায় প্রথম আইএইউপির সম্মেলন ঢাকায়, আয়োজন করছে ডিআইইউ

গ্রামীণ ব্যাংকে নাশকতা মানেই গরিব মানুষের জীবিকায় আঘাত

শীতের সঙ্গী হয়ে উঠছে কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুনত্ব

রপ্তানি বহুমুখীকরণে পুনঃআর্থায়ন স্কিমে যুক্ত হলো কৃষি ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, গুরুত্ব পাচ্ছে চীনা ভাষা

কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ