হোম > কর্পোরেট

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক

আমার দেশ অনলাইন

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশামুল হক খান। শনিবার তিনি যোগদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রায় ৬ বছর একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাক-এর লোকাল অফিস সহ বেশ কয়েকটি গুরুত্ব¡পূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।

এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাংকার ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন প্রবেশন) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেছেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

মো. এহতেশামুল হক খান দেশ-বিদেশে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

কৃষিবিদ ইনস্টিটিউশনকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করতে চাই

নগদ ক্যাম্পেইনে রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

নাবিল গ্রুপ লিডারশিপ সামিট অনুষ্ঠিত

মানুষের ধ্বংসাত্মক কর্মকাণ্ডই নদীর জন্য প্রধান হুমকি

গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার ও অডিট অফিসার সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচন ও গণভোট উপলক্ষে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন

বিআরটিসি নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরিতে সক্ষম

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান

নাবিল গ্রুপের মিলনমেলা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত

ঢাকায় হযরত আলী (আ.)-এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত