হোম > কর্পোরেট

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের বড় শক্তি। এ আস্থা ধরে রাখতে হলে প্রতিটি পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক রিস্ক কনফারেন্সে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

৭ মার্চ ২০২৬, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হওয়া এই কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো. আলাউদ্দিন হোসেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দীন জসিম ও রিস্ক ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান কে এস ওমর ফারুক, এফসিএ।

স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) ডাইরেক্টর জেনারেল এ এস এম রেজাউল করিম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢাকা শহরের জোন ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোন ও শাখাপ্রধান ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার জন্য শুধু ব্যবসা বৃদ্ধি করা যথেষ্ট নয়, সে সঙ্গে প্রয়োজন সুদৃঢ় ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো। সঠিকভাবে ঝুঁকি শনাক্ত, মূল্যায়ন ও নিয়ন্ত্রণ করতে পারলেই টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। একটি কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করা এবং সেই সম্পর্কে ব্যবস্থাপনা কতৃর্পক্ষকে সতর্ক থাকা।

তিনি সবাইকে ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি আরও দয়িত্বশীল, সতর্ক ও যত্নবান হওয়ার আহ্বান জানান এবং সময়মতো ঝুঁকি চিহ্নিত করা এবং যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলে অনেক সমস্যা সহজে প্রতিকার হবে বলে মন্তব্য করেন।

ঢাকা ট্যাক্স বারের সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক আশরাফ

গাকৃবিতে জলবায়ু সহনশীল পরিবেশে মৌমাছি পালনে কর্মশালা অনুষ্ঠিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিল ডিএনসিসি

সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পৌঁছে যাবে নগদে

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি চুক্তি

ব্রডব্যান্ড এক্সপো ২০২৬-এর সমাপনীতে মন্ত্রী ফকির মাহবুব আনাম

বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞ মিশন

বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

রিহ্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ