হোম > কর্পোরেট

মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

আতিকুর রহমান নগরী

ঢাকার সকালের বাতাসে তখনও শীতের হাওয়া মিশে আছে। ঠিক সে সময়টায় গতকাল সোমবার ১ ডিসেম্বর সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে মেট্রোরেলের এর এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই তাৎপর্যপূর্ণ আয়োজন দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএল-এর যুগ্মসচিব এবং কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার এহতেশামুল কবির এবং এনেক্স কমিউনিকেশনস লিমিটেড-এর পরিচালক শরিফ সাব্বীর। দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি এক যৌথ অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার নতুন দিগন্তকে সামনে এনে দিল।

এছাড়াও অনুষ্ঠানে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহমুদুর রহমান, উপদেষ্টা সাইদুল আমিন, চিফ একাউন্টস্ এন্ড ফাইন্যান্স অফিসার ⁠শাহীন সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন আবু সাইদ মো: মবিন, কনসালটেন্ট ডিএমটিসিএল ব্র্যান্ডিং প্রজেক্ট সানাউল আহমেদ, ডিএমটিসিএল-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, এনডিসি, পি: ইঞ্জি.—প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব): মোহাম্মদ আব্দুল ওহাব, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এবং পরিচালক (প্রশাসন) এ.কে.এম. খায়রুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা