হোম > করপোরেট

গাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নাসরীন, সাধারণ সম্পাদক সাইফুল

আতিকুর রহমান নগরী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম। এ নির্বাচনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী নির্বাচিত হলেন।

আজ ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোঃ শামীম হোসেন নোমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনী ফলাফলে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মনজুরুল হক।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। অন্যদিকে যুগ্ম সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. শেখ শামীম হাসান এবং দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম এবং গবেষণা সম্পাদক পদে রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সদস্যপদে নির্বাচিত হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু আশরাফ খান, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. মোঃ আশরাফুল হক, কীটতত্ত্ব বিভাগের প্র অধ্যাপক ড. মোঃ আহসানুল হক, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ মসিউল ইসলাম এবং কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী তামীম রহমান।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক সমিতির ওপর অর্পিত এই মহান দায়িত্ব তিনি সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করতে শিক্ষক সমিতিকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘শিক্ষক সমাজের কণ্ঠস্বর হিসেবে শিক্ষক সমিতিকে আরো গতিশীল ও অংশগ্রহণমূলক করতে আমরা কাজ করব। স্বচ্ছতা, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি শক্তিশালী কার্যনির্বাহী পরিষদ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।’

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল