হোম > কর্পোরেট

নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আমার দেশ ডেস্ক

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে সম্প্রতি নাটোরে এক মাসব্যাপী ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)’-এর উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর সহযোগিতায় এবং স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা ব্যাবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, হিসাবরক্ষণ, ব্যাংকিং সেবা গ্রহণ, ডিজিটাল আর্থিক লেনদেন এবং উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে তারা আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবেন, যা তাদের ব্যবসার সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (এসআইসিআইপি) মোহাম্মদ ওয়াসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসির ডিভিশনাল হেড মো. আব্দুল হালিম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এসএমই বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ কর্মসূচিতে নাটোর অঞ্চলের ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ ব্যবসাকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ মেগা পুরস্কার জিতলেন ৪ সৌভাগ্যবান ক্রেতা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টির সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে

মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

আইপিভিএস বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন

মানারাত ও মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ডিএনসিসি প্রশাসকের

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন