হোম > করপোরেট

উত্তরার সেন্টার পয়েন্টে এক্সক্লুসিয়ার নতুন আউটলেট উদ্বোধন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শহরের ব্যস্ত জীবনে ফ্যাশন এখন কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ব্যক্তিত্বের প্রকাশ। সেই ভাবনা সামনে রেখে রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলে নতুন আউটলেট চালু করেছে নারীদের ফ্যাশন ব্র্যান্ড এক্সক্লুসিয়া।

মলের লেভেল–২–এর সি৩ নম্বর ইউনিটে অবস্থিত আউটলেটটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উদ্বোধনী আয়োজনে ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অতিথিরা ব্র্যান্ডটির নতুন সংগ্রহ ঘুরে দেখেন এবং এর নকশা ও উপস্থাপনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

২০১৮ সালে নম্রতা খান, নবীন আহমেদ ও তানভীর আলীর হাত ধরে এক্সক্লুসিয়ার যাত্রা শুরু। গুলশানের পিংক সিটিতে প্রথম আউটলেট চালুর পর থেকে ব্র্যান্ডটি ধীরে ধীরে নিজস্ব একটি গ্রাহকগোষ্ঠী গড়ে তুলেছে। সমসাময়িক ধারা ও মার্জিত নকশার সমন্বয়ে তৈরি পোশাক আধুনিক নারীদের রুচি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়।

নতুন এই আউটলেটের ভেতরের পরিবেশও সাজানো হয়েছে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে, যাতে কেনাকাটার অভিজ্ঞতা হয়ে ওঠে আরো সহজ ও আনন্দদায়ক।

ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতাদের মতে, উত্তরার ক্রেতাদের কাছে আরো ঘনিষ্ঠভাবে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ। গুণগত মান ও নকশার ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও তারা জানান।

নতুন এই সংযোজনের মাধ্যমে ঢাকার ফ্যাশন অঙ্গনে এক্সক্লুসিয়ার উপস্থিতি আরো বিস্তৃত হলো। দৈনন্দিন ব্যবহারের সঙ্গে আভিজাত্যের ছোঁয়া মিলিয়ে নারীদের জন্য সহজলভ্য পোশাক পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, এই আউটলেট তারই আরেকটি ধাপ।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল