হোম > করপোরেট

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষক তৈরির কর্মশালা

আমার দেশ অনলাইন

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষক তৈরির কর্মশালা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষক তৈরি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘From Curiosity to Publication’ নামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ বিশ্বমানের গবেষক তৈরি করার লক্ষ্য নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম জেলার সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ৪৫ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক রিভিউ কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। কর্মশালাটির সম্পূর্ণ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।

দিনব্যাপী এ কর্মশালার বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. নুরুল হুদা এবং ডা. মেরিনা আনজুমান। এছাড়া অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন ডা. আয়েশা আহমেদ খান।

কর্মশালায় বক্তারা চিকিৎসাবিজ্ঞানের নানাবিধ গবেষণায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গবেষক গড়ে তোলার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। অংশগ্রহণকারী বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের একাডেমিক ও দাপ্তরিক গবেষণামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মশালার সমাপনী পর্বে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ট্রেইনারদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল