হোম > কর্পোরেট

ইবনে সিনা হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবস পালিত

আমার দেশ অনলাইন

ইবনে সিনা হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব হার্ট দিবস-২০২৬’ পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি হাসপাতালের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে হাসপাতাল মিলনায়তনে হৃদরোগ বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইবনে সিনা হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইবনে সিনা ট্রাস্টের বোর্ড সদস্য, সিএমএইচ (ঢাকা)-এর সাবেক কার্ডিওলজিস্ট এবং ইবনে সিনা কার্ডিয়াক সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

তিনি বলেন, প্রতিটি হৃদস্পন্দনই অমূল্য। সঠিক সময়ে হৃদরোগ শনাক্ত করা এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে অসংখ্য জীবন রক্ষা করা সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইবনে সিনা হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. মো. জাকির হোসেন এবং ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. নিয়াজ মাখদুম শিবলি।

বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত হাঁটা ও ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবনে সিনা হাসপাতালের ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ম্যানেজার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় হাসপাতালের সেবাগ্রহীতা, ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

ন্যাশনাল লাইফের ৭.৬৫ কোটি টাকার দাবি পরিশোধ

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে কর্মসূচি নেওয়া হয়েছে

ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে: রিহ্যাব প্রেসিডেন্ট

‘বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ লিলি বডিওয়াশ

স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তি নেভিয়ান লাইফসায়েন্সের

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু