হোম > কর্পোরেট

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

আমার দেশ অনলাইন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।

বুধবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দরবার অনুষ্ঠানে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার (পিএসসি)। এরপর অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন। পরে মহাপরিচালক তার দরবার গ্রহণ শুরু করেন।

দরবারে মহাপরিচালক তার দায়িত্ব গ্রহণের পর থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। তিনি সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দরবারে উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন।

দরবার শেষে সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে শিশু উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ছয়জন সদস্যকে সম্মাননা প্রদান করেন মহাপরিচালক। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া এবং নগদ অর্থ দেওয়া হয়।

দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। দুপুর ১টায় দরবারের সমাপ্তি হয়।

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

জ্ঞানের ইসলামীকরণে চিন্তা, নৈতিকতা ও আচরণে পরিবর্তন জরুরি