হোম > কর্পোরেট

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক-এ "লিটিগেশন ম্যানেজমেন্ট" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতে শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যক্রমের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি ব্যাংকে চলমান ৯০ দিনব্যাপী 'শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান' সফল করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মো. মোশাররফ হোসেন। এসময় তিনি আইনি প্রক্রিয়া, লিটিগেশন সংক্রান্ত চ্যালেঞ্জ, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের কৌশল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও বিচারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ লিগাল অফিসার সরাফত উল্লাহ, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. জুলকার নায়েন, প্রিন্সিপাল অফিসার মো. শামীম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি ব্যাংকের লিটিগেশন ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে সহায়ক হবে এবং শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ে ইতিবাচক অবদান রাখবে।

কর্ণফুলী টানেল মেইনটেন্যান্সের জন্য ট্রাফিক ডাইভারসন

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

কৃষি শিক্ষার মানোন্নয়নে গাকৃবিতে তিন দিনের প্রশিক্ষণ শুরু

শান্ত-মারিয়ামে এআইয়ের প্রভাব নিয়ে সভা অনুষ্ঠিত

শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত

ময়মনসিংহে এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান

ইবনে সিনা ট্রাস্ট ও সমবায় অধিদপ্তরের করপোরেট চুক্তি স্বাক্ষর

বাবা দিবসে কমফোর্ট জোনের বাইরের জীবনের গল্প বলল গ্রী এসি