বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে আকিজ মটরস তাদের গ্র্যান্ড প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে তিনটি আধুনিক ও উদ্ভাবনী পণ্য“পথিক” ইলেকট্রিক অটোরিকশা, “টাইটান” ইলেকট্রিক মটরসাইকেল এবং ইকো ফ্রেন্ডলি আকিজ লিথিয়াম ব্যাটারী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
উক্ত পণ্যসমূহ উদ্বোধন করেন জনাব শেখ আমিন উদ্দিন, ডিরেক্টর, আকিজ গ্রুপ ও সিইও, আকিজ মটরস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, এক্সিকিউটিভ ডিরেক্টর, আকিজ এক্সপ্রেস এবং জনাব আবু সাঈদ, ব্র্যান্ড অ্যাডভাইজর, আকিজ মটরস। এছাড়াও উপস্থিত ছিলেন আকিজ মটরস-এর সম্মানিত ডিলারবৃন্দ, ব্যবসায়িক অংশীদার, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিগণ এবং অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ।
নতুন উন্মোচিত “পথিক” ইলেকট্রিক অটোরিকশা একটি সরকার অনুমোদিত (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত) নগর পরিবহন সমাধান, যা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক টেকনিক্যালভাবে পরীক্ষিত ও সার্টিফিকেশনপ্রাপ্ত। আকিজ মটরস কর্তৃক দেশীয়ভাবে উৎপাদিত এই যানটি“সরকারি লাইসেন্সপ্রাপ্ত ‘পথিক’ ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সফলভাবে পরিচালিত হয়ে এর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা প্রমাণ করেছে।”
“টাইটান” ইলেকট্রিক মটরসাইকেল নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক নকশা এবং সম্পূর্ণ জ্বালানিমুক্ত চলাচলের সুবিধা—যা ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী, স্মার্ট ও পরিবেশবান্ধব রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
আকিজ লিথিয়াম ব্যাটারী ইলেকট্রিক যানবাহনের জন্য একটি ইকো ফ্রেন্ডলি ও উচ্চক্ষমতাসম্পন্ন শক্তির সমাধান। একবার পূর্ণ চার্জে এটি ২০০ কিলোমিটারের বেশি চলার সক্ষমতা প্রদান করে এবং ৭ বছরেরও বেশি স্থায়িত্ব নিশ্চিত করে। উন্নত প্রযুক্তিনির্ভর এই ব্যাটারি দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় ও নির্ভরযোগ্য ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে।
আকিজ মটরস বাংলাদেশে ইলেকট্রিক মটরসাইকেল ও ইলেকট্রিক ভেহিকেল খাতে অগ্রদূত হিসেবে সুপ্রতিষ্ঠিত। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি ওয়ান স্টপ অটোমোবাইল সল্যুশন প্রোভাইডার হিসেবে আকিজ মটরস আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন JMC এবং Sinotruk-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিশ্বমানের পণ্য ও সেবা প্রদান করে আসছে।