হোম > কর্পোরেট

বাহাদুর শাহ পার্কে মেলার অবৈধ দোকান সরাতে ডিএসসিসির আল্টিমেটাম

আমার দেশ অনলাইন

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ভিক্টোরিয়া পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলায় অননুমোদিত বসানো বাণিজ্যিক মেলা সম্পূর্ণভাবে উচ্ছেদ করার জন্য আজ রবিবার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বৃক্ষমেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা বসানোর কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।উপর্যুক্ত সময়সীমার মধ্যে অননুমোদিত মেলার দোকান না সরিয়ে ফেললে আগামীকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে চূড়ান্তভাবে সর্তক করা হয়।

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

একসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা

ইউআইইউর ড্রোন ইতিহাস, বিশ্বে চতুর্থ বাংলাদেশ

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে সভা

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান