হোম > কর্পোরেট

ঢাকায় ২ দিনব্যাপী সার্সো’র ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

আমার দেশ অনলাইন

সার্ক দেশসমূহের মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো-SARSO) এর গভর্নিং বোর্ডের ১১তম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিবৃন্দ সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।

সভায় ২০২৫ সালে সার্সোর কার্যক্রমের প্রতিবেদন পর্যালোচনা, টেকনিক্যাল ম্যানেজমেন্ট বোর্ডের (টিএমবি) প্রতিবেদন অনুমোদন, ২০২৬ সালের কর্মপরিকল্পনা, বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক মান সংস্থার সাথে সমঝোতা স্মারক (MoU), নতুন সেক্টরাল টেকনিক্যাল কমিটি (এসটিসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমাপনী বক্তব্যে সার্সোর চেয়ারপার্সন কাজী ইমদাদুল হক, দক্ষিণ এশীয় অঞ্চলের বাণিজ্যের প্রযুক্তিগত বাঁধা দূর করতে এবং গুণগত মান নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রসমূহের যৌথ প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। এরপর ১১তম সভার আনুষ্ঠানিক প্রতিবেদন গ্রহণের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

সার্সো’র ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

মার্কেন্টাইল ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

ওয়ালটন হাই-টেকে যুক্ত হচ্ছে ডিজি-টেক

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

ড্যাপ লঙ্ঘন ও খাল দখলের অভিযোগে স্বদেশ প্রোপার্টিজের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

স্মরণে প্রয়াত আব্দুল মোনেম

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

হাম আক্রান্তদের চিকিৎসায় বিশেষায়িত সেবা চালু ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে