হোম > কর্পোরেট

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংকের ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমানের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান।

বুধবার ব্যাংকের ভিআইপি রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখাপ্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন উপহার পাবেন। ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে।

ঢাকা ট্যাক্স বারের সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক আশরাফ

গাকৃবিতে জলবায়ু সহনশীল পরিবেশে মৌমাছি পালনে কর্মশালা অনুষ্ঠিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিল ডিএনসিসি

সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পৌঁছে যাবে নগদে

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা-ইউসিবি চুক্তি

ব্রডব্যান্ড এক্সপো ২০২৬-এর সমাপনীতে মন্ত্রী ফকির মাহবুব আনাম

বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞ মিশন

বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

রিহ্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ