হোম > কর্পোরেট

আবগারি শুল্ক বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ।

আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার উপর আবগারী শুল্ক হিসাবায়ন সংক্রান্ত প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিং-এর মধ্যে বিদ্যমান পার্থক্যের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি মনোযোগের সাথে শুনেন এবং প্রচলিত আইনী কাঠামোর মধ‍্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন ।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোরসম্যান্ট এর সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি এর ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসির মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফ এর অনারারী সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফ এর সহকারি সচিব জাহাঙ্গীর আলম।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য প্রতিমন্ত্রী

ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি

মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জসিম উদ্দিনের যোগদান

বম্বে সুইটসের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বৈশ্বিক উচ্চশিক্ষার ‘গ্লোবাল হাব’ করতে চাই: গাকৃবি উপাচার্য

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ