স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ট্রান্সফরমেশন অফিসার (সিটিও) হিসেবে যোগদান করেছেন খ্যাতনামা ব্যাংকার জাবেদুল আলম।
জাবেদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে এইচএসবিসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে জাবেদুল আলমের। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে করপোরেট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক ট্রান্সফরমেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।