হোম > করপোরেট

ক্যারিবি ও পিকাবোর সমঝোতা স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

দেশের শীর্ষ লজিস্টিকস ও ডেলিভারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যারিবি ই-কমার্স ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করতে শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবোর সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তির আওতায় ক্যারিবি দেশব্যাপী লজিস্টিকস নেটওয়ার্ক ব্যবহার করে পিকাবোর সব পার্সেল ডেলিভারির দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ক্যারিবির লজিস্টিকস সাপোর্ট সিস্টেমের সঙ্গে পিকাবো প্ল্যাটফর্মের সমন্বয়ের মাধ্যমে অর্ডার প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর হবে।

ক্যারিবি জানিয়েছে, এই অংশীদারত্ব তাদের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে পিকাবো কর্তৃপক্ষ এটিকে তাদের দীর্ঘমেয়াদি লজিস্টিকস কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।

লজিস্টিকস ও ই-কমার্স খাতের সংশ্লিষ্টদের মতে, এ ধরনের চুক্তি দেশের ই-কমার্স ও লজিস্টিকস খাতে ক্রমবর্ধমান সমন্বয়ের প্রতিফলন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল