হোম > কর্পোরেট

বুটেক্স-আইটিইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর

আমার দেশ অনলাইন

বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করা এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে দেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিবছর শত শত পেশাজীবী তৈরি করছে, যাদের চাহিদা দেশ-বিদেশে রয়েছে।

তিনি বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার অত্যাধিক। অন্যদিকে দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ অবস্থায় ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

পানিসম্পদ মন্ত্রী পানির বিকল্প ব্যবহারের বিষয়ে নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিল্পের বিকাশের পাশাপাশি পানিসম্পদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

এ্যানি চৌধুরী আরও বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পানির পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিকে টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, শিল্প ও একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। এর ফলে টেক্সটাইল খাত আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন এবং মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

সরকার ও এনজিওর যৌথ উদ্যোগেই নিশ্চিত হবে সাশ্রয়ী চোখের চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা বাংলাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পেল পূবালী ব্যাংকের বাস

শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ