হোম > করপোরেট

ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ-সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুক্রবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান, ঢাকা নর্থ জোনপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ ও ঢাকা সাউথ জোনপ্রধান আব্দুস সোবহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন প্রজন্মসহ সব শ্রেণির গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং খেলাপি বিনিয়োগ হ্রাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. আলতাফ হুসাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গ্রাহকদের আস্থা এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংক অচিরেই দেশের ব্যাংকিং খাতের সকল গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠা করবে।

সম্মেলনে ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং গ্রাহকসেবার উৎকর্ষ সাধনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল