হোম > করপোরেট

বাকলিয়ায় সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবায় বিএসআরএমের নতুন ডায়াগনস্টিক সেন্টার

আমার দেশ অনলাইন

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ করছে বিএসআরএম। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার নগরের বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় সেন্টারটির উদ্বোধন করা হয়। আগামী ২০ নভেম্বর থেকে এখানে রোগীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে।

৩ হাজার ৯৮৮ বর্গফুট আয়তনের এ ডায়াগনস্টিক সেন্টারে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে।

বিএসআরএমের উদ্যোগে অলাভজনক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে মিরসরাই ও চট্টগ্রামে ইতোমধ্যে বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের কার্যক্রম চালু রয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান

বিআইটিআইডি চট্টগ্রামে অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন

ঢাকায় সফটওয়্যার টেস্টিং সম্মেলন, অংশ নেবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে সিএমই অনুষ্ঠিত

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে আবেদন

মেটলাইফের চিকিৎসা বিমা সুরক্ষা পাবেন ইউনিলিভার বাংলাদেশের কর্মীরা

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান

ফাইনালে পুলিশকে হারিয়ে শিরোপা জিতল আনসার

এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছাতে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ডিবিএল ও ব্রাইট সিরামিকসের