হোম > কর্পোরেট

বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স আলোচনায় নতুন দিকনির্দেশনা

আমার দেশ অনলাইন

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে “From Cash to Code” শীর্ষক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এটি দেশের ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেক খাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

গ্রন্থটির লেখক মো. মাহমুদুল হাসান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক স্ট্র্যাটেজিস্ট। বইটিতে তিনি দেখিয়েছেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বড় একটি অংশ এখনো আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছে। ফলে প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান খাজা শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যাংকিং, ফিনটেক ও ডিজিটাল ফাইন্যান্স খাতের বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

গ্রন্থটির লেখক মো. মাহমুদুল হাসান বলেন, শুধু ডিজিটাল সেবা থাকলেই আর্থিক অন্তর্ভুক্তি সম্পূর্ণ হয় না। আসল বিষয় হলো, মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যক্রমকে ডিজিটাল ও আনুষ্ঠানিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। তিনি আরও বলেন, বাংলাদেশের পরবর্তী বড় পরিবর্তন আসবে তখনই, যখন এখনো অদৃশ্য থাকা অর্থনৈতিক কর্মকা-লোও মূলধারায় যুক্ত হবে।

বর্তমান সময়ে যখন দেশে ডিজিটাল ফাইন্যান্স দ্রুত বিস্তার লাভ করছে, তখন এই বইটি “ঋৎড়স ঈধংয ঃড় ঈড়ফব” ধারণার আলোকে একটি নতুন আলোচনার সূচনা করেছে। এতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে দেশের অনানুষ্ঠানিক অর্থনীতি, যা এখনো অনেকটাই হিসাবের বাইরে রয়ে গেছে।

এ গ্রন্থ নীতিনির্ধারক, ব্যাংকিং খাত এবং ফিনটেক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে

ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইউনিলিভারের উদ্যোগে করপোরেট সেশন

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত