হোম > কর্পোরেট

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা

আমার দেশ ডেস্ক

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার এক আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি। তাই দেশের অডিওভিজ্যুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম আরও আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস ও সংস্কৃতি পৌঁছে দিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দিলেন সাইফুল ইসলাম

কোরবানির ঈদে কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক

মুন্সীগঞ্জে টংগিবাড়ী কর্মসংস্থান ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

'কুরবানী রান' গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

অধ্যাপক ড. একরামুল হক বুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর

ফেসবুকে অনিবন্ধিত নিউজ পেজের দৌরাত্ম্য, বাড়ছে বিভ্রান্তি ও উদ্বেগ

শিক্ষা ও খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের নতুন উদ্যোগ