হোম > কর্পোরেট

যবিপ্রবিতে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০৬ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। প্রশিক্ষণের কোর্স পরিচালক ও বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগী অনুষদ সদস্য মো. তানজিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান ও প্রভাষক মো. বেলাল হোসাইন। প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিটিআইয়ের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা ও মো. রফিকুল ইসলাম।

গত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তিনটি দলে বিভক্ত হয়ে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা অতিথিদের সামনে উপস্থাপন করেন। পরে মূল্যায়নের ভিত্তিতে একটি বিজনেস আইডিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরো বলেন, বিসিক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চবিতে পরিবেশ সাংবাদিকতা প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা

প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম এজিএম অনুষ্ঠিত

এনএসইউতে বন্ধ শ্রমবাজার চালুর সম্ভাবনা নিয়ে ওয়েবিনার

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্ণফুলী টানেল মেইনটেন্যান্সের জন্য ট্রাফিক ডাইভারসন