হোম > করপোরেট

১৭ বছরের নিপীড়ন ও আত্মত্যাগ স্বীকার করে তৈরি আজকের ছাত্রদল

বললেন ডিএনসিসি প্রশাসক

আমার দেশ অনলাইন

ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগ স্বীকার করে তৈরি হয়েছে আজকের ছাত্রদল। বিশেষ করে জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা কর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন তা অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী এমন হত্যার শিকার হয়নি । এই ছাত্রদলই এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

রোববার মহাখালীতে ন্যাশনাল হেলথ অফ ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

প্রশাসক বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি, দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে । বিগত সরকারের নির্যাতন কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছে, তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে ।

প্রশাসক বলেন, বিগত সরকারের আমলে হাজার হাজার নেতা কর্মী যেভাবে আন্দোলন সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আমরা স্মরণ করব ।

প্রশাসক আরো বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা কর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছে তা অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী এমন হত্যার শিকার হয়নি ।

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং আজ শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্রসমাজ তার আত্মত্যাগ কে স্মরণ করবে ।

প্রশাসক জানান, ছাত্রদল সবসময় সর্বদা দেশের জন্য মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে ।

কলেজের অধ্যক্ষ ও কলেজ ছাত্রদলের সভাপতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল