হোম > কর্পোরেট

টিটি ফেডারেশনের সহ-সভাপতি হলেন ল্যাবএইড গ্রুপের ওয়াসিফ ফারহান

আমার দেশ অনলাইন

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের।

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত ২২ জানুয়ারির এক সরকারি পরিপত্রে ফেডারেশনের অ্যাডহক কমিটি এক বছরের মাথায় পুনর্গঠন করা হয়। এ পুনর্গঠনে সহ-সভাপতির পদে খন্দকার হাসান মুনীর সুমনের স্থলে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশগ্রহণ করেন।

খেলোয়াড় হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২০২২ সালে তিনি ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে একটি আধুনিক টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন, যা নিয়মিতভাবে মহানগর লীগে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এইচ জামান। সহ-সভাপতি হিসেবে আছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু। সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট), যুগ্ম সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত প্রাক্তন খেলোয়াড় নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মো. ইব্রাহিম হোসেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ডা. আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, বেগম পিয়া আফ্রিনা খালেদা হক, চট্টগ্রামের সংগঠক আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন, বিকেএসপি এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি।

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

নাসির সিনট্যাক্স গ্রুপের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

এজাজের চুক্তির মেয়াদ শেষ, ডিএনসিসিতে নতুন প্রশাসক

SUB-তে ২৪তম এশিয়ান বায়োএথিক্স সম্মেলন অনুষ্ঠিত

কৃষিবিদ ইনস্টিটিউশনকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করতে চাই

নগদ ক্যাম্পেইনে রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক

নাবিল গ্রুপ লিডারশিপ সামিট অনুষ্ঠিত

মানুষের ধ্বংসাত্মক কর্মকাণ্ডই নদীর জন্য প্রধান হুমকি

গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার ও অডিট অফিসার সম্মেলন অনুষ্ঠিত